IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> বছরের শেষ সূর্য ডুবলো

বছরের শেষ সূর্য ডুবলো

ধূমকেতু নিউজ ডেস্ক : নানা ঘটনা-দুর্ঘটনা, আনন্দ-বেদনা আর স্মৃতিকে সঙ্গে নিয়ে বিদায় নিয়েছে বছরের শেষ সূর্য। এই সূর্যের সঙ্গে বিদায় নিলো ২০২১ সাল।

শনিবার (১ জানুয়ারি) ভোরে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে উঠবে নতুন সূর্য। সেই সূর্যের আলোয় ধুয়ে-মুছে যাবে সব গ্লানি, দুঃখ আর কষ্ট। এই প্রত্যাশাতেই পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্বের মানুষ।

২০২১, ঘটনাবহুল এই বছরও ছিলো ২০ সালের মতোই বিষে ভরা৷ চীন থেকে আসা করোনাভাইরাসের দাপটে বেড়েছে মৃত্যুর মিছিল৷ বিনোদন ভুলে মানুষ হলো ঘরকুনো। হাতে উঠলো স্যানিটাইজারের বোতল আর মুখে মাস্ক। বছরের শেষদিকে তার দাপট কমতে না কমতেই নতুন আতঙ্ক অমিক্রন। তারপর আসার পথে ডেলমিক্রণ। টিকা নিয়ে কিছুটা স্বস্তিতে আছে মানুষ। এমন পরিস্থিতিতে থার্টি ফার্স্ট নাইটের আনন্দে মাতোয়ারা সবাই।

সৈকতের বছরের শেষ সূর্যাস্ত দেখতে মানুষের ঢল নেমেছে। আকাশে দেখা মেলে আতশবাজির রোশনাই। লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন- সব ভুলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই।

মানুষ সোশ্যাল মিডিয়াতেই সুখ-দুঃখকে ভাগ করে নিচ্ছেন৷ চলছে বন্ধুর সঙ্গে ভিডিও কলে গ্রুপ আড্ডা৷ ২০২২ এর ইমোজিতে ভাসছে নেট দুনিয়া।

‘বৎসর বৎসর চলে গেলো/দিবসের শেষ সূর্য/শেষ প্রশ্ন উচ্চারিল/পশ্চিম সাগর তীরে/নিস্তব্ধ সন্ধ্যায়/কে তুমি?/পেলো না উত্তর…’। বছর শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়তো অনেক প্রশ্ন উঁকি দেয় আমাদের মনে।

বছরের শেষ সূর্যাস্ত নতুন করে মনে করিয়ে দেয় অনেক কিছুই। অনেক স্মৃতি! বলতে গেলে অনিশ্চয়তা নিয়েই নতুন বছরে গোটা বিশ্ব পা রাখতে চলেছে৷ প্রার্থনা, নতুন বছর হোক সুস্থ সূর্যোদয়ের বছর৷ সব বেড়াজাল ভেঙে ফের হেসে উঠুক বিশ্ব।

ভাচুর্য়াল নয়, আবারো প্রিয়জনের হাতে হাত রেখে সুখের দিকে এগিয়ে যাওয়ার বছর হোক ২০২২। হোক সুখবরের নতুন সূর্যোদয়৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31