IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> আজ জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দলটি গঠিত হয়। শনিবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে জাপা। এতে দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

১৯৮২ সালের ২৪ মার্চ রক্তপাতহীন সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। পরের বছর রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন সামরিক আইন প্রশাসক এরশাদ। তার সামরিক শাসনের সমর্থকরা প্রথমে গঠন করে জনদল। পরে রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় জাতীয় ফ্রন্ট। বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দল ভেঙে আসা নেতারা এতে যোগ দেন। পাঁচ দলের ফ্রন্টটি বিলুপ্ত করে এরশাদের নেতৃত্বে ১৯৮৬ সালের ১ জানুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি।

১৯৯০ সালে গণআন্দোলনে পদত্যাগে বাধ্য হন এরশাদ। ১৯৯১ সালের নির্বাচনে তার দল ৩২টি আসন পায়। পরের নির্বাচনে ৩৫টি আসনে জয়ী হয়। ২০০১ সালে ১৪টি আসন পায়। ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করে ২৯ আসনে বিজয়ী হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচনে ৩৪টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। একাদশ নির্বাচনেও ২২টি আসন পেয়ে বিএনপিকে টপকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31