IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নিয়ামতপুরে মনোনয়ন জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী শিমুল

নিয়ামতপুরে মনোনয়ন জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী শিমুল

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হবে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন।

এ নির্বাচনে উপজেলার চন্দননগর ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা, তরুন সমাজসেবক ক্বারী দেলোয়ার হোসেন শিমুল।

শনিবার (০১ জানুয়ারি) দুপুরে নিয়ামতপুর উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সহযোগী সহকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন শিমুল বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে পাশে আছি। মহামারী করোনার সময় চন্দননগর ইউনিয়নের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা, করোনা ভ্যাকসিন ফ্রি নিবন্ধন ক্যাম্প এর মাধ্যমে নিবন্ধন সহযোগিতা, ইউনিয়নের খেটে খাওয়া গরীব মানুষদের চিকিৎসার জন্য ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানে সহায়তাসহ নানা ধরনের সমাজ সেবা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি,। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে চন্দননগর ইউনিয়নের অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে জনগণকে উপহার দিবো। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইউনিয়নবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিমুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31