ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যু হয়নি। একই সময়ে পাঁচ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত শুক্রবার সকাল নয়টা থেকে শনিবার সকাল নয়টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।
শনিবার সকাল নয়টা পর্যন্ত হাসপাতালটির করোনা ইউনিটে ২৭ রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁ, নাটোর, পাবনা এবং কুষ্টিয়ার দুইজন করে রোগী হাসপাতালে ভর্তি আছেন।
ভর্তি রোগীদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি তিনজনের।


