ধূমকেতু প্রতিবেদক : পবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার বেলা ১২টায় নওহাটা পৌরসভার বায়া এলাকার দারুল উলুম আন নাজমুস সাকিব মাদ্রাসায় ১০০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান পলাশ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৮ নং ওয়ার্ড নিকাহ রেজিস্টার কাজী শফিকুল ইসলাম।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, পবা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরীর।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ জিয়াউল হক, দপ্তর সম্পাদক মাহাবুল ইসলাম, নির্বাহী সদস্য নাফিজুর রহমান পারভেজ, অনিক মাহমুদ পলাশ, তাজউল ইসলাম, সোহেল শান্ত প্রমুখ।


