IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবিতে ১০তলা বিশিষ্ট শহীদ কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন

রাবিতে ১০তলা বিশিষ্ট শহীদ কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১০তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে শহীদ এএইচএম কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন করেন, জাতীর চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের পর সেখানে প্রদর্শিত হলের নকশা ও স্থান পরির্দশন করেন মেয়র লিটন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১০তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান হল নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের উদ্যোগী মন্ত্রণালয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বাস্তবায়নকারী সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। শহীদ এএইচএম কামারুজ্জামান হলে ছাত্রদের জন্য মোট ৪৮২টি কক্ষ থাকবে। হলের প্রতিটি কক্ষে দুই সিটে দুইজন করে মোট ৯৬৪ জন ছাত্র থাকতে পারবেন। হলে থাকবে ৩৭টি হাউস টিউটর ও অফিস কক্ষ। থাকবে ৬টি অত্যাধুনিক লিফটসহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা। শহীদ এএইচএম কামারুজ্জামান হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ১০তলা বিশিষ্ট ছাত্রদের আবাসিক হল।

উদ্বোধনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল ইসলামসহ বিভিন্ন প্রশাসনের উর্ধ্বর্তন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর শহীদ এএইচএম কামারুজ্জামান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31