ধূমকেতু প্রতিবেদক : “Sanabil Swoccholota Warm invitation Project-02” অনুষ্ঠিত। এরই অংশ হিসেবে নগরীর শীতার্ত মানুষের মাঝে সানাবিল ফাউন্ডেশন ও স্বচ্ছলতা এসোসিয়েশন এর যৌথ আয়োজনে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সানাবিল ফাউন্ডেশন এর বোর্ড রিপ্রেজেনটেটিভ ড. রকিবুল হান্নান এর চিফ ডোনেশন এন্ড কোঅর্ডিনেশনে ও স্বচ্ছলতা এসোসিয়েশন এর উপদেষ্টা প্রধান অধ্যাপক ড. শামসুল আলম এর প্রধান পৃষ্ঠপোষকতায় এই প্রজেক্ট সুসংগঠিত হয়।

শনিবার (১ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে সানাবিল ফাউন্ডেশন ও স্বচ্ছলতা এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে নগরীর নগরপাড়া এলাকায় হাফেজিয়া মাদ্রাসায় অসহায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বচ্ছলতা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সালমান ফার্সী, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, অর্থ সম্পাদক তাসনীম ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়াসহ উক্ত ইভেন্টের চেয়ার সহশিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল খাবীর সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।


