IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেসিরাজগঞ্জে সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে হ্যান্ড ওয়াশ বিতরণরাজশাহীতে আখচাষীদের মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগমান্দায় হাটবাজার উন্নয়নের নামে সরকারি অর্থ নয়ছয়ের অভিযোগযে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির পরামর্শ ওয়াকার-উজ-জামানেরবিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনীসিংড়ায় ১৮ বছর ধরে চলছে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্পনাটোরের দুর্ঘটনায় প্রাণ গেল বাগমারার আনোয়ারেরফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
Home >> বিশেষ নিউজ >> রাজনীতি >> ‘বিশ্বের মধ্যে একজন সৎ ব্যক্তি শেখ হাসিনা’

‘বিশ্বের মধ্যে একজন সৎ ব্যক্তি শেখ হাসিনা’

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু নাম যারা মুছে ফেলার চেষ্টা করছে, তারাই মূল ষড়যন্ত্রকারী। ইতিহাস প্রমাণ করেছে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যায় না। আজ ঘরে ঘরে বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে কর্মী গড়ে উঠেছে। পেছনের রাস্তা দিয়ে ক্ষমতার আসার দরজা বন্ধ হয়ে গেছে। কোনো অপশক্তি যেন শেখ হাসিনার উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে।

মঙ্গলবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এসব কথা বলেন।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সায়ীদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহসভাপতি আবুল বাশার, আবদুল গফুর চোকদার, মুহাম্মদ আলম, গিয়াস খান, মোহাম্মদ ইউনুস, মো. নাছির উদ্দিন মানিক, মঞ্জুর কাদের মোহান, মমতাজ খানম, নাসরিন আক্তার, সাজ্জাদুল হক লিকু সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম, রফিকুল ইসলাম খান, ফিরোজ আহম্মেদ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিউল আলম শফিক ও দফতর সম্পাদক এমএইচ এনামুল হক রাজু।

সুযোগসন্ধানী নেতাদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. আবদুস সোবহান গোলাপ বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন লাখ কর্মী ছিল। তারা এখন কোথায়? খালেদা জিয়ার জন্য একটি আন্দোলন করতে পারেনি বিএনপি। যে দল ক্ষমতায় থাকে কিছু লোক সেই দলে যোগ দেয়, এদের থেকে সাবধান। ত্যাগী নেতারা কখনও সুবিধা নেয়ার জন্য সংগঠন করে না। তারা সবসময় ত্যাগ স্বীকার করে দলের জন্য কাজ করে। আর সুবিধাবাদীরা ক্ষমতাসীন দলে যোগ দেয় সুবিধা নেয়ার জন্য।

সাধারণ জনগণের প্রতি বিনয়ী আচরণ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, সব নেতাকর্মীদের সহনশীল ব্যবহার করতে হবে। কেউ যেন মনে কষ্ট না পায়। যাতে করে আগামী দিনে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসতে পারেন। নিজেদের মধ্যে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না, এজন্য ত্যাগ স্বীকার করতে হবে।

গোলাপ বলেন, ২১ বছর ক্ষমতায় থেকে দেশের মানুষের জন্য কিছুই করেনি বিএনপি। ২১ বছরের উন্নয়ন আর শেখ হাসিনার বর্তমান ১১ বছরের উন্নয়ন আকাশ-পাতাল পার্থক্য। শেখ হাসিনা কোনো ভোগ-বিলাসের রাজনীতি করেন না, বিএনপি ভোগ-বিলাসে মগ্ন ছিল বলেই দেশের উন্নয়ন করতে পারেনি। বিশ্বের মধ্যে একজন সৎ ব্যক্তি হলেন শেখ হাসিনা।

বিএনপি কখনও আন্দোলনে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, তারা আন্দোলন ডাক দিয়ে মাঠে থাকে না। তারা যড়যন্ত্রের রাজনীতি করে। খালেদা জিয়াকে জেল থেকে বের করার জন্য একটি আন্দোলন করতে পারেনি বিএনপি। আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে। দেশের জনগণের প্রিয় সংগঠন হল আওয়ামী লীগ। তাই বিএনপিকে প্রত্যাখান করেছে জনগণ।

মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের উদ্দেশে গোলাপ বলেন, শেখ হাসিনা নিজে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সংগঠনটি গঠন করেছেন। এই সংগঠনের নেতাকর্মীরা তৃণমূল পর্যন্ত বিস্তৃত। শেখ হাসিনার শুভদৃষ্টি আছে বলেই এই সংগঠনের নতুন করে কমিটি করা হয়েছে। শেখ হাসিনা ছাড়া কাউকে বাহবা দেয়ার দরকার নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930