IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে নারী শিক্ষককে পেটানোর ঘটনায় তদন্ত শুরু

গোদাগাড়ীতে নারী শিক্ষককে পেটানোর ঘটনায় তদন্ত শুরু

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সহকারী নারী শিক্ষককে পেটানোর ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম আলী বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।

রোববার দুপুর ১২ দিকে উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ওই নারী শিক্ষককে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

জানান গেছে, উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম আলী সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক সাইদা ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আকরম আলী নারী শিক্ষককে বেধড়ক পেটাতে শুরু করেন। এতে করে নারী শিক্ষক সাইদা ইসলামের কান ও হাতসহ দেহের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়।

আহত শিক্ষিকা অভিযোগ করেন, প্রত্যায়ন পত্রের জন্য শিক্ষার্থীর কাছে সরকারীভাবে টাকা নেয়া নিষেধ তাকলেও প্রধান শিক্ষক আকরম আলী জোর করে শিক্ষকদের দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করিয়ে নিত। এরই অংশ হিসাবে প্রধান শিক্ষকের টাকা নেওয়ার বিষয়টি প্রতিবাদ করলে তাকে মারপিট করা হয়। এর আগে ২০১৮ সালে বিদ্যালয়ের আরেক নারী সহকারী শিক্ষককে স্কুল আসতে দেরি হওয়ার কারণে তাকেও পিটিয়েছিলেন প্রধান শিক্ষক আকরম আলী।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লাইলা তাসলিমা নাসরিন বলেন, নারী শিক্ষকের লিখিত অভিযোগ করেছে। অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক আকরম আলীর বিরুদ্ধে। তার শিক্ষক পেটানোর সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, সোমবার দুপুরে সহকারী শিক্ষক সাইদা ইসলাম বাদী হয়ে একটি সাধারন ডাইরী(জিডি) করেছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31