ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭৪ জন। যা নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে।
এর আগের দিন রোববার করোনায় আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছিলো ৫৫৭ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।
গত একদিনে ২০ হাজার ৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশে। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫।
তথ্য অনুযায়ী, মারা যাওয়াদের ২ জন ঢাকা বিভাগের। রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন।


