IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গৃহহীনকে ঘর প্রদান করলো পুনাক

রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গৃহহীনকে ঘর প্রদান করলো পুনাক

ধূমকেতু প্রতিবেদক : পুনাক, আরএমপি এবং পুনাক, জেলা পুলিশ, রাজশাহী’র উদ্যোগে পুলিশ লাইন্স মাঠ, রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ, তিন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও গৃহহীনকে ঘর প্রদান করলেন কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জীশান মীর্জা।

গৃহহীন রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুর গ্রামের মৃত খেরাজ উদ্দিনের স্ত্রী হানু ওরফে ভানু বিবি (৭০) এবং মেধাবী শিক্ষার্থীরা হলো রাজশাহী জেলার তানোর থানার বাঁধাইড় গ্রামের সামায়ুনের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ১ম হওয়া মোস্তাকিম, গোদাগাড়ী থানার বামনাহাল গ্রামের জারজিসের ছেলে মেধাবী ছাত্র শরবত বিক্রেতা সাদেকুল ইসলাম ও নীলফামারী জেলার সদর থানার ডাঙ্গাপাড়া গ্রামের রবীন্দ্রনাথ রায়ের ছেলে মেধাবী ছাত্র রিপন রায় ।

রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পুনাক, আরএমপি এবং পুনাক, জেলা পুলিশ, রাজশাহী’র উদ্যোগে আরএমপি পুলিশ লাইন্সে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, হতদরিদ্র গৃহহীনকে ঘর প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সহধর্মিনী জনাব জীশান মীর্জা, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

প্রধান অতিথি মেধাবী ছাত্র মোস্তাকিম ও রিপন রায়ের শিক্ষা সমাপ্ত না পর্যন্ত প্রতি মাসে তিন হাজার টাকার চেক এবং শরবত বিক্রেতা সাদেকুল ইসলামকে তার শিক্ষা সমাপ্ত না পর্যন্ত প্রতি মাসে এক হাজার দুইশত টাকার মেধাবৃত্তি চেক প্রদান করা হয়।

এছাড়াও বুদ্ধি প্রতিবন্ধী ছেলে, ছেলের বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী ও তাদের দুই সন্তানের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধী এক সন্তানকে নিয়ে জরাজীর্ণ ঘরের খোলা বারান্দায় অমানবিক জীবন যাপন করা হানু ওরফে অনু বিবি (৭০) এর হাতে একটি টিনসেড বাড়ীর রেপ্লিকা তুলে দেন। খুব শীঘ্রই এই ঘরের নির্মাণ কাজ সমন্ন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জীশান মীর্জা মহোদয় প্রায় ১৫০ জন দরিদ্র-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

হানু বিবি ও বৃত্তি প্রাপ্তরা তাদের পাশে দাঁড়ানোর জন্য জনাব জীশান মীর্জাকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহধর্মিনী লায়লা পারভেজ, সভানেত্রী, পুনাক, আরএমপি, রাজশাহী, রেঞ্জ ডিআইজি, রাজশাহীর সহধর্মিনী জনাব নূরজাহান আক্তার হীরা, বিভাগীয় সভানেত্রী, পুনাক, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী জেলার পুলিশ সুপার মহোদয়ের সহধর্মিনী জেনিফার রেবেকা, সভানেত্রী, পুনাক, জেলা পুলিশ, রাজশাহী।

এসময় পুনাকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31