IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে বিষাক্ত মদপানে আরও একজনের মৃত্যু

রাজশাহীতে বিষাক্ত মদপানে আরও একজনের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাবি : বিষাক্ত মদপনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়াও অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও নয়জন। তারা হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতরা হলেন, রুয়েট শিক্ষার্থী মাসুরুর মুহিত (২৩) ও কাটাখালির সমসাদিপুর এলাকার আসাদুল ইসলাম (২২)। তাদের মৃত্যুর বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার ও কাটাখালী থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মৃত রুয়েট ছাত্র মাসুরুর মুহিতের তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাতী গ্রামে। মুহিত নগরীর তালাইমাড়ীর বিএসবি ছাত্রাবাসে থাকতো। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে রুয়েট শিক্ষার্থী মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের ১৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, মুহিত মদ পান করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হাসপাতালের ছাড়পত্রের এ্যালকাহল পানে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে অতিরিক্ত মদপান করে নাকি ভেজাল মদে তিনি মারা গেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

কাটাখালি থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, থার্টি ফার্স্ট নাইটে আসাদুল বন্ধুদের সাথে মদপান করেছিল। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ৪টার দিকে মারা যান। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে। মদপানে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মতিহার থানার চর শ্যামপুর এলাকার হায়দার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৫), মন্ডল শেখের ছেলে শাহাদাত হোসেন (২৫), তৈমুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫), নুরুল ইসলামের ছেলে তাশিক (৩২), আব্দুস সাত্তারের ছেলে মিন্টু মিয়া (২৬), এরশাদ আলীর ছেলে ডাবলু (২৭), সাদেক আলীর ছেলে নাসির উদ্দিন (৩০), লালচান মিয়ার ছেলে মিঠু (৩২), সমসাদিপুর গ্রামের রমজান আলীর ছেলে পারভেজ (২২)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news