IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> প্রবাস >> সাবেক সরকারের মন্ত্রীদের নিয়ে ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে চাই না : বারাদার

সাবেক সরকারের মন্ত্রীদের নিয়ে ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে চাই না : বারাদার

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার বলেছেন, তারা সাবেক আশরাফ গনি সরকারের মন্ত্রীদেরকে তাদের মন্ত্রিসভায় এনে তালেবান সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে চান না।

বারাদার গত দুই বছর আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের নেতৃত্ব দিলেও গত বছরের ১৫ আগস্ট তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। এ সময়ে তাকে যেমন গণমাধ্যম দেখা যায়নি তেমনি তার কোনো বক্তব্যও প্রকাশিত হয়নি।

তবে এবার তিনি তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সরকারি টেলিভিশনে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। মঙ্গলবার সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে বারাদার বলেছেন, “দোহায় আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় ওয়াশিংটনের পক্ষ থেকে আমাদেরকে গনি সরকারের কয়েকজন মন্ত্রীর নাম প্রস্তাব করে তাদেরকে নিয়ে যৌথ সরকার গঠন করার কথা বলা হয়েছিল।”

তিনি বলেন, “কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দুর্নীতিতে অভ্যস্ত সাবেক সরকারের কর্মকর্তারা আমাদের সরকারে আসতে পারবে না। তাদের সংখ্যা কম হলেও তাদেরকে নেয়া হলে আমাদের সরকার ব্যবস্থার বদনাম হয়ে যাবে।” আব্দুল গনি বারাদার সরাসরি বলেন, সাবেক সরকারের কর্মকর্তারা দূর্নীতি, হত্যা ও লুটতরাজে এতটা অভ্যস্ত হয়ে পড়েছে যে, তা থেকে বিরত থাকা তাদের পক্ষে সম্ভব নয়।

বারাদার এমন সময় এ বক্তব্য দিলেন যখন আফগানিস্তানের সকল রাজনৈতিক পক্ষ ও জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশ্বের বেশিরভাগ দেশ বলেছে, অংশগ্রহণমূলক সরকার গঠন ছাড়া তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31