IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মৃতপ্রায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট

মৃতপ্রায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নিবন্ধিত দলগুলো। যদিও গত প্রায় দুই বছর ধরে ২০ দলীয় জোটের দৃশ্যমান কোনো কর্মসূচি নেই।

এসময়ে জোটের কোন বৈঠকও অনুষ্ঠিত হয়নি। একারণে ২০ দলকে নিস্ক্রিয় বা মৃত বলে তালিকাভুক্ত করতে চাচ্ছেন জোটের শীর্ষ নেতারা। তারা বলছেন, এই দুই বছর ২০ দলীয় জোটকে বিএনপি কোন মূল্যায়ন করেনি। বরং বারবার তারা জোটকে অবমূল্যায়ন করেছে।

২০ দলীয় জোটের কয়েকটি সূত্রে জানা গেছে, ২০১৯ সালে জোটের বৈঠক না ডাকা নিয়ে বিএনপি ও ২০ দলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিলো। ওই সময় নেতাদের ক্ষোভের কারণে বিএনপি সিদ্ধান্ত নেয় যে, প্রতি মাসেই ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু কয়েক মাস বৈঠক হলেও পরে আবারও প্রায় দুই বছর ধরে জোটের বৈঠক ডাকা হয়নি। এনিয়ে জোট নেতারা বিএনপির ওপর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন।

এ প্রসঙ্গে নামপ্রকাশে অনিচ্ছুক ২০ দলীয় জোটের এক শীর্ষ নেতা বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নিস্ক্রিয় হয়ে পড়েছে। কারণ গত প্রায় দুই বছর ধরে জোটের কোণো বৈঠক অনুষ্ঠিত হয়নি। আর জামায়াত থাকার কারণে বিএনপির কোনো কর্মসূচিতে ২০ দলীয় জোটকে অন্তর্ভুক্তও করা হয় না।

জানতে চাইলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, জোটের কোনো কার্যক্রম নেই। আর ২০ দলীয় জোটে আছে বললেও সত্য। আবার নাই বললেও সত্য।

নির্বাচন কমিশন গঠনে কল্যাণ পার্টি কি সংলাপে যাবে কিনা জানতে চাইলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, সংলাপের আমন্ত্রণের চিঠি এখনো আমরা পায়নি। চিঠি পাওয়ার পরে আলোচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।

২০ দলীয় জোটের আরেক শরীক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কোণো কর্মসূচি নেই। তবে জোটের শীর্ষ নেতাদেরকে যার যার দলকে সুসংগঠিত করতে বিএনপি নির্দেশ দিয়েছে। আমরা এখন সেই কাজ করছি।

ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে আছে। কিন্তু এই জোটের কার্যক্রম নেই। আর নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ২০ দলীয় জোটের নিবন্ধিত দলগুলো না যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে গত ১ অক্টেবর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় জোটের অন্যতম রাজনৈতিক দল খেলাফত মজলিস।

জোট ছাড়ার বিষয়ে দলটি বলেছে, জোট স্থায়ী বিষয় নয়। দীর্ঘ ২২ বছর যাবৎ খেলাফত মজলিস ২০ দলীয় জোটে আছে। কিন্তু ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোটকে কার্যত রাজনৈতিকভাবে অকার্যকর করা হয়। তাই আদর্শিক, সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে সক্রিয় স্বতন্ত্র এবং বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে। এখন থেকে ২০ দলীয় জোটসহ সকল রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে খেলাফত মজলিস।

এর আগে গত ১৪ জুলাই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে জোটের অন্যতম আরেক শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এবিষয়ে দলটি বলছে, বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্য ২০ দলীয় জোট ত্যাগ করাই কল্যাণকর বলে মনে করছি।

তবে ২০ দল ছাড়ার বিষয়ে জোটের প্রধান দল বিএনপির অভিযোগ, সরকার ২০ দলীয় জোটের দলগুলোকে চাপ ও প্রলোভন দিয়ে জোট থেকে বের করে নিয়ে যাচ্ছে।

এবিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জোট ছাড়ার সবচেয়ে বড় কারণ, সরকারের পক্ষ থেকে দলগুলোর প্রতি চাপ। আর দলগুলোর মধ্যেও বিরোধ রয়েছে। কারণ একটি অংশ জোট থেকে চলে গেলেও অন্য অংশটি বিএনপির সঙ্গে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31