ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে শিক্ষা শান্তি ও প্রগতির শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারী) উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ও কলমা ইউনিয়ন (ইউপি) ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল মোমেনিন রিয়াদের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মোমবাতি প্রজ্বালন, দোয়া ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ছাত্রলীগের সম্পাদক শাওন, মাহাবুর রহমান মাহাম, সজিব ও শামসুল ইসলাম প্রমুখ।
এদিকে, একই দিনে কামারগাঁ ইউপি ছাত্রলীগের কামারগাঁ ইউপি ভবনে মোমবাতি প্রজ্বালন, দোয়া ও কেক কেটে ছাত্র লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলাউদ্দিন আলী, তোফায়েল আহম্মেদ, লুৎফর রহমান, বুলুপ্রমুখ।
এছাড়াও ইউপি ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে একইদিন রাতে তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোল্লাপাড়া গ্রামে সমাজের হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র স্থানীয় সাংসদের পক্ষে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।


