IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে একদিনে ছয় হাজার মানুষের মৃত্যু

বিশ্বে একদিনে ছয় হাজার মানুষের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ছয় হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে আরও ২১ লাখ ৭ হাজার ৪৬৫ জন সংক্রমিত হয়েছেন। আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও দৈনিক শনাক্ত কিছুটা কমেছে।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৫৪ লাখ ৭৩ হাজার জন ও মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৬১৫ জনে।

বুধবার (৫ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এ তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন এক হাজার ৮২৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত পাঁচ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৬৮৯ জন আক্রান্ত এবং মারা গেছেন আট লাখ ৫১ হাজার ৪০০ জন।

দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯০৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৫ লাখ ৭০ হাজার ২১২ জন এবং মারা গেছেন ৩ লাখ ১২ হাজার ১৮৭ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১৮ হাজার ৭২৪ জন আক্রান্ত এবং মারা গেছেন ৪৮ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৫২০ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৯৪১ জন। একই সময়ে ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭০ হাজার ৮৪৪ জন এবং মারা গেছেন ২২২ জন।

ফ্রান্সে গত একদিনে কারোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ৩৫১ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৫০৫ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৫৬৩ জন। ২৪ ঘণ্টায় স্পেনে নতুন আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ৭৭৫ জন এবং ১১৬ জনের মৃত্যু হয়েছে।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ৩৯৭ জন। মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৭২ লাখ ৭৯ হাজার ২৫ জন আক্রান্ত এবং ১ লাখ ১৩ হাজার ৪৭১ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন আক্রান্ত ১ হাজার ৭৪৬ জন এবং মারা গেছেন ১৩৫ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৭৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ২ কোটি ২৩ লাখ ২৩ হাজার ৮৩৭ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৪২৬ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৫০ লাখ ১১ হাজার ৯৯০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮২ হাজার ১৭ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তুরস্কে ১৩৭ জন, পোল্যান্ডে ৪৩৩ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩৯ জন, হাঙ্গেরিতে ৮৩ জন, বুলগেরিয়ায় ১৫৭ জন এবং মেক্সিকোতে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31