ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এই সংগঠনের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন এটি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালায়ে কেক কাটার মধ্যে দিয়ে এক বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জহুরুল ইসলাম রুবেল সভাপতি রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতিত্বে উপজেলার ধানগড়া ইউনিয়ের সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি।
বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খাঁন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সহ সভাপতি রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, কোষাধ্যক্ষ আলহাজ্ব ইকবাল, কার্য নির্বাহী সদস্য আলহাজ্ব নুরুল হক নয়ন সহ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলা শাখার কোন ছাত্র লীগের কমেটি না থাকায়, অনুষ্ঠানটি রায়গঞ্জ পৌর শাখা, সকল ইউনিয়ন শাখা, কলেজ শাখা ছাত্রলীগ কর্মীদের আয়োজনে প্রিয় বাংলাদেশ ছাত্র লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


