IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭ তম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। তার আগে ৭ জানুয়ারি হবে সমিতির সাধারণ সভা। এমনটাই নিশ্চিত করেছেন সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মিশা সওদাগর।

তিনি জানান, গত শনিবার কমিটির সদস্যরা মিলে সিদ্ধান্ত হয়েছে আগামী ২৮ জানুয়ারি নির্বাচন।

মিশা সওদাগর বলেন, ‘৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন করার নিয়ম। সেই নিয়ম মেনেই আমরা নির্বাচন আয়োজন করছি। তার আগে ৭ জানুয়ারি সমিতির সব সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা হবে। সেখানে বিগত কমিটির বাৎসরিক আয়, ব্যয়সহ নানা কাজের হিসাব তুলে ধরা হবে।’

জানা গেছে, আগামী নির্বাচনেও গতবারের বিজয়ী মিশা-জায়েদ প্যানেলের কোনো পরিবর্তন হচ্ছে না। একই প্যানেল থেকে তারা নির্বাচন করবেন। এ ব্যাপারে সভাপতি প্রার্থী মিশা সওদাগর বলেন, ‘এবারও আমি ও জায়েদ খান মিলে একই প্যানেল করছি। মোটামুটি সিদ্ধান্তও হয়ে গেছে। এবারে ২১ সদস্যের প্যানেলে এক–দুইটা পরিবর্তন আসতে পারে।’

এদিকে শোনা গিয়েছিল, এবারের নির্বাচনে শাকিব খান ও চিত্রনায়িকা নিপুণের নেতৃত্বে আরেকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু শাকিব খান যুক্তরাষ্ট্রে তার নতুন ছবির শুটিংয়ের কারণে শিগগির দেশে আসতে পারবেন না। এ কারণে প্যানেলে পরিবর্তন আসছে।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপেল বোর্ডের সদস্য করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31