ধূমকেতু প্রতিবেদক, নাটোর : অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে নাটোরে ৫ম ধাপে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার সারাদেশের মতো নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ ও নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এই ২ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় সকাল ৮টা থেকে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন পুরুষ ও নারী ভোটাররা।
গুরুদাসপুর ইউনিয়নে নির্বাচনে জয়ী হতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬টি ইউনিয়নের ২৭ জন চেয়ারম্যান প্রার্থী ও সাধারন সদস্য ও সংক্ষরিত নারী পদে নির্বাচন করছেন ৩৩২ জন প্রার্থী। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৬ জন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ২ জন ও সতন্ত্র ১৯ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উপজেলার ৬টি ইউনিয়নের ৬৫টি কেন্দ্রে ১ লক্ষ ৪২ হাজার ৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। বিকাল সোয়া ৩ টা পর্যন্ত ৫৮ শতাংশ ভোট গ্রহন করা হয়েছে।
অপরদিকে, নলডাঙ্গা উপজেলার ৫ টি ইউনিয়নের ২৫ জন চেয়ারম্যান প্রার্থী ও সাধারন সদস্য ও সংক্ষরিত নারী পদে ২৭৩ জন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৫ জন, জাতীয় পার্টি মনোনীত ৪ জন ও সতন্ত্র ১৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগ ও জাতীয় পাটি দলীয় প্রতীক দিয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির দলীয় প্রার্থী না দিয়ে স্বতন্ত্র প্রার্থী কে সমর্থন দিয়ে নির্বাচন করছে। প্রায় প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই উপজেলার ৫টি ইউনিয়নের ৫২টি কেন্দ্রে ১ লক্ষ ৯৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তবে এই উপজেলার ২৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ৩৬ শতাংশ ভোট গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য কোন ভোট কেন্দ্রেই বিকাল পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রেই অস্ত্রধারী পুলিশ ও আনছার মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের বাহিরে কাজ করছে বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট।


