IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুরতত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলজয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহতঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজারপবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও মানবসেবা অভিযানের ঈদ সামগ্রী বিতরণমার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরানবাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিল
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি অংশ না নেয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে : রিজভী

বিএনপি অংশ না নেয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে : রিজভী

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো


ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি)। তা নিশ্চিত করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আমন্ত্রণ পেলেও সংলাপে অংশ না নেয়ার যে সিদ্ধান্ত দলটি নিয়েছিল, তা বহাল রয়েছে।

প্রসঙ্গত, নতুন ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বছরের ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। সংলাপে প্রথম রাজনৈতিক দল হিসেবে জাতীয় পর্টি অংশ নেয়। ওই আলোচনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছিলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ।

অন্যদিকে, এর আগেই এই সংলাপকে অর্থহীন দাবি করে তাতে যোগ না দেয়ার কথা জানিয়েছিল বিএনপি।

জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) সংলাপের আমন্ত্রণপত্র রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। আর তা রুহুল কবির রিজভী গ্রহণ করেন। আগামী ১২ জানুয়ারি বিকেল চারটায় সংলাপে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছে বিএনপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728