IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> শীতে ত্বকের যত্ন

শীতে ত্বকের যত্ন

ধূমকেতু নিউজ ডেস্ক : সুন্দর ত্বক কে না পেতে চায়! সুন্দর মানেই উজ্জ্বল ও আকর্ষণীয় ত্বক হওয়া চাই। তাই ত্বক ভালো রাখতে মেয়েরা চেষ্টার ত্রুটি রাখে না। তবে বিভিন্ন কারণে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে। তাই আগে জানা জরুরি কী কী কারণে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। তবে শীতকালীন সময়ে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন।

স্ট্রেস বা টেনশন মুক্ত থাকা

স্ট্রেস বা টেনশন হলো ত্বকের সব চেয়ে বড় শত্রু। মানুষ যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তবে সেটা তার ত্বকে ধরা পড়ে। ফলে নিজেকে স্ট্রেসমুক্ত রাখতে হবে। থাকতে হবে টেনশন মুক্ত।

দূষণ থেকে দূরে থাকা

বাতাসে থাকা ধূলিকণা ও জীবাণু ত্বকের গভীরে পৌঁছে লোমকূপ বন্ধ করে দেয়। লোমকূপে জমে গিয়ে ত্বক মলিন করে তোলে ময়লা। এ থেকে ব্রণের সমস্যা হতে পারে। শীতকালে মূলত দূষণের ফলেই ত্বক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কম পানি পান

দিনে মানবশরীরে চার লিটার পানির প্রয়োজন হয়। এর অর্ধেকটা আমরা যে সব খাবার খাই, সেখান থেকেই পাই। তবে কিছু বাদ দিয়েও দিনে দুই লিটার পানির চাহিদা থাকেই। সেই পানিটুকু অন্তত ঠিকঠাক খেতে হবে। এর থেকে পানি কম খেলে ত্বকে তার প্রভাব পড়ে। রুক্ষ হয়ে পড়ে ত্বক।

কম ঘুম

প্রতিদিন আট ঘণ্টা ঘুমানো উচিত। চিকিৎসকরা তেমনই বলে থাকেন। ৮ ঘণ্টা যদি না-ও হয়, কম করে হলেও ৬ ঘণ্টা হতেই হবে। তবে রোজকার ঘুম যদি ৬ ঘণ্টা থেকে কম হয়, তবে তার নেতিবাচক প্রভাব পড়বেই আপনার ত্বকে।

চিনি ও তেল

চিনি ত্বকের শত্রু। শত্রু তেলও। চিনি আর তেল যত কম খাওয়া যাবে, ত্বক ততই ভালো থাকবে।

বেশি সূর্যালোক

সূর্যের আলো ত্বকের জন্য অত্যন্ত জরুরি। তবে অতিরিক্ত সূর্যের আলো, বিশেষ করে দুপুরের কড়া রোদ ত্বকের জন্য খুবই মারাত্মক। দীর্ঘদিন ধরে ত্বকে দুপুরের রোদ পড়লে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। আর এই ভাবে যদি ত্বকে আলট্রাভায়োলেট রশ্মি পড়ে তবে এর প্রভাবে ত্বকের ক্যানসারও হতে পারে। সূত্র: জি-নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ