IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিব দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতমহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরণআফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০চন্দ্রিমা থানা এলাকা থেকে বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব-৫
Home >> প্রবাস >> ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার

ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএন জানিয়েছে এটি সাতশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে।

দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা এই ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দীর্ঘ সময় শত্রুর নজরদারি এড়াতে সক্ষম বলে জানানো হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের দিকে দেশটির পূর্ব উপকূল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়ে। এটিই চলতি বছর দেশটির প্রথম বড় ধরনের অস্ত্র পরীক্ষা।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করার প্রতিশ্রুতি দেওয়ার পর পরই এই পরীক্ষা চালানো হল।

নববর্ষে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেছিলেন, পিয়ংইয়ং প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করা অব্যাহত রাখবে কেননা কোরীয় উপত্যকার সামরিক পরিবেশ ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় গত বছর বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাতে চাওয়া অল্প কয়েকটি দেশের একটি উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও চীনও এই অস্ত্রের উন্নয়ন ঘটাতে চায়।

উত্তর কোরিয়ার সর্বশেষ এই পরীক্ষা সর্বপ্রথম বুধবার ভোরে শনাক্ত করে জাপানের কোস্ট গার্ড। পরে সিউলের প্রতিরক্ষা কর্তৃপক্ষ এই উৎক্ষেপণের কথা নিশ্চিত করে।

এর আগে গত সেপ্টেম্বরে হওয়াসং-৮ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এবারের ক্ষেণাস্ত্রটির সঙ্গে আগেরটির পুরোপুরি মিল নেই। তবে কিছু বৈশিষ্ট্যে মিল রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728