IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> বাগমারা আ.লীগের সাধারণ সম্পাদকের স্বপদে বহাল সারওয়ার

বাগমারা আ.লীগের সাধারণ সম্পাদকের স্বপদে বহাল সারওয়ার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাংলাদেশ আওয়ামী লীগ, বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদকের স্বপদে বহাল হলেন গোলাম সারওয়ার আবুল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাঁর সেই পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে সাময়িক দায়িত্ব প্রদান করা হয়েছিল। নির্বাচনকালীন সময়ে আসাদুজ্জামান আসাদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। গোলাম সারওয়ার আবুল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে উপজেলার নরদাশ ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান নির্বাচিত হয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র সাথে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁকে দলীয় পদে নিজ দায়িত্ব প্রদানের ঘোষণা প্রদান করেন। এখন থেকে নরদাশ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম। তিনি বলেন, সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাঁর সেই পদে দায়িত্ব পালনের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে ৫ জানুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31