IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> খেলা >> টপ নিউজ >> বাংলাদেশকে ক্রিকেট পরাশক্তি হিসেবে দেখতে চান

বাংলাদেশকে ক্রিকেট পরাশক্তি হিসেবে দেখতে চান

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বসেরা টেস্ট দল হয়েও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

কঠোর সমালোচনার মুখে পড়া সত্ত্বেও বাংলাদেশ দলের পারফরম্যান্সে মুগ্ধ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও দলটির বতর্মান তারকা ক্রিকেটার রস টেলর।

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে কিউই অভিজ্ঞ ক্রিকেটার টেলর বলেন, যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে এটা বিশ্বক্রিকেটের জন্যই ভালো বিষয়। বাংলাদেশের কথা ভাবলে আমার মনে হয় তারা একটা দারুণ ইতিহাস তৈরি করেছে। টেস্ট ক্রিকেটের কথা ভাবলে ফলাফলটা মন্দ নয়।

নিউজিল্যান্ডের হয়ে ১১১টি টেস্ট, ২৩৩টি ওয়ানডে আর ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪০টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ১৪৫ রান সংগ্রহ করেন রস টেলর।

২০০৬ সাল থেকে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলে যাওয়া ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার বলেন, অবশ্যই আমরা হতাশ হয়েছি। কারণ আমরা বিন্দুমাত্র লড়াই করতে পারিনি। পুরো সময়টা আমাদের ওপর ছড়ি ঘুরিয়েছে টাইগাররা। তবে আমি মনে করি, টেস্ট ক্রিকেটের ভালোর জন্য বাংলাদেশকে একটা ক্রিকেট পরাশক্তি হিসেবে প্রয়োজন।

২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফর করে আসছে বাংলাদেশ দল। অতীতে কিউদের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩২ ম্যাচে অংশ নিয়েও জয়ের স্বাদ পায়নি। এবারই প্রথম নিউজিল্যান্ডের মাঠে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ।

টাইগাদের প্রশংসা করে টেলর বলেন, এই জয় থেকে তারা আরও অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরেই নয়, আগামী কয়েক বছরে আরও অনেকগুলো সফরেই এটা তাদের অনুপ্রাণিত করবে।

শনিবার ভোর ৪টায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। ওভালের উইকেট নিয়ে টেলর বলেন, আমি মনে করি উইকেটে বাউন্স থাকবে, বল ক্যারি করবে পুরোটা সময়। আর অনেক বেশি ঘাস থাকবে সেখানে। আমি নিশ্চিত এই উইকেট দেখে বোলারদের আর তর সইছে না। আমাদের ব্যাটারদেরও নিজেদের আরও বেশি মেলে ধরতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31