ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার ভ্যাকসিন না নেয়ার পক্ষে প্রচারণা চালানো ব্রিটিশদের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার তিনি তাদের ‘নির্বোধ’ বলে সম্বোধন করেন। খবর এনডিটিভির।
প্রথমবারের মতো সরাসরি তিনি ভ্যাকসিনবিরোধীদের কঠোর ভাষায় আক্রমণ করলেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে হাবিজাবি প্রচার করা ভ্যাকসিনবিরোধী প্রচারণাকারীদের আমি বলতে চাই, আপনারা একেবারেই ভুল পথে আছেন।’
একটি টিকাকরণ কেন্দ্র ভ্রমণকালে তিনি বলেন, ‘এটা আমাকে বলতে শুনেননি আগে, কারণ আমাদের দেশে স্বেচ্ছায় কিছু করার মনোভাব দেখানো হয়।’
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। সেখানে পুরো মহামারি পর্বে করোনা প্রাণ কেড়ে নিয়ে প্রায় দেড় লাখ মানুষের।
নভেম্বরের শেষ দিক থেকে দেশটিতে ওমিক্রনের জেরে করোনা সংক্রমণ বেড়েছে। জনসন জানান, ইউরোপের অনেক দেশ টিকা গ্রহণের বিষয়টি বাধ্যতামূলক করছে।
গত বুধবার ইতালি পঞ্চাষোর্ধদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক ঘোষণা করে। কেউ টিকা নিতে না চাইলে তাকে জরিমানার করারও সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি।
জনসন বলেন, ‘কী ট্রাজিডি যে আমরা সব চাপ তুলে দিচ্ছি এনএইচএসের (জাতীয় স্বাস্থ্য সেবা) কাঁধে, সব জটিলতা মোকাবেলা করছেন আমাদের চিকিৎসক ও নার্সরা। এ অবস্থায় বাইরে এমন লোকজনও আছেন যারা ভ্যাকসিন নিয়ে একেবারে নির্বোধের মতো চিল্লা-চেচামেচি করছেন।’


