IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাঘায় পদ্মার চরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

বাঘায় পদ্মার চরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : বাঘায় পদ্মার চরে শনিবার জমির মাটি কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় পদ্মা নদীর কড়ালি নওশারার হবির চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, কড়ালি নওশারার হবির চরের শরিফুল ইসলামের জমিতে মাটি কাটছিল। এসময় আলমগীর হোসেন বাঁধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শরিফুল ইসলাম, তার স্ত্রী মর্জিনা বেগম, বোন মাজেদা বেগম ও ভাই জিয়াউল হক আহত হন।

এদিকে আলমগীর হোসেনের পক্ষে রিপন হোসেন গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই ঘটনাকে কেন্দ্র করে আগের দিন গত বৃহস্পতিবার আলমীগর হোসেনকে ও তার মা আসুরা বেগমকে মারপিট করে আহত করা হয়। আহত অবস্থায় ওই দিনই তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, শরিফুল ইসলাম ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন থেকে দ্ব›দ্ব চলে আসছিল। এই কারণে তাদের মধ্যে মারামারি ও সংঘর্ষ একাধিকবার হয়েছে বলে স্থানীয়রা জানান।

এবিষয়ে আলমগীর হোসেন বলেন, বছর খানেক আগে আমার বাবাকে মারপিট করে একটি পা ভেঙ্গে দিয়েছে তারা। তাদের মারপিটে বাবা বর্তমানে পঙ্গু হয়ে পড়ে আছে। তাদের নামে মামলা করায় আমাদের উপর হামলা করেছে। আমি ও আমার মা বর্তমানে মেডিকেলে ভর্তি রয়েছি।

এদিকে শরিফুল ইসলামের ভাই বেলাল হোসেন বলেন, শরিফুলের জমির উপর সকালে মাটি কাটছিলাম। এসময় তারা হামলা করে। এতে শরিফুলকে, তার স্ত্রী, বোন ও ভাইকে বেধম মারপিট করেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এবিষয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31