ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নির্বাচনী প্রচারণার সময় সরকার দলীয় প্রার্থীর কর্মীদের দ্বারা পদে পদে বাঁধায় অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করলেন নাটোর পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ মার্কার শেখ এমদাদুল হক আল মামুন।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রæতি থাকলেও নারিকেল গাছ মার্কার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। তাই নৌকা প্রার্থী ভয় পেয়ে নানাভাবে দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। নৌকা প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ২ জানুয়ারীতে নারিকেল গাছের নির্বাচনী প্রচারণায় বাধাদান, মারমুখী আচরণ, পেন ড্রাইভ ছিনতাই, মাইকের গাড়ি ভাংচুর, পোস্টার লাগানোর কাজে নিয়োজিত কর্মীদের মারধর ইত্যাদি ঘটনা লিখিত আকারে প্রশাসনকে জানালেও স্থানীয় প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লিখিত বক্তব্যে ১০ টি দাবী উপস্থাপন করেন। দাবীগুলোর মধ্যে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা, ভোটাররা যাতে নিবিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পাওে তার ব্যবস্থা করা, দল নিরপেক্ষ প্রিজাইডিং অফিসার নিয়োগ, নির্বাচনী প্রচারনায় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা, ইভিএম-এ ভোট প্রদানের নিয়ম কানুনের বিষয়ে নির্বাচন অফিসের ব্যাপক প্রচারাভিযান উল্লেখযোগ্য।
তিনি আরও অভিযোগ করে বলেন, যেখানে প্রতিটা মেয়র প্রার্থীর ৩টা নির্বাচনী ক্যাম্প রাখতে পারবে, সেখানে নৌকা মার্কার মেয়র প্রার্থীর আচরনবিধি লঙ্ঘন করে তিনের অধিক নির্বাচনী ক্যাম্প গঠন করেছে। অথচ তার নারিকেল গাছ মার্কার নির্বাচনী ক্যাম্প তার নিজ বাড়ি ছাড়া আর কোথাও স্থাপন করতে দেয়া হয়নি। তার জনপ্রিয়তা দেখে নৌকার প্রার্থী ভয় পেয়ে দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে প্রাননাশের হুমকি দেয়া হচ্ছে। বিভিন্ন ভয়ভিতি দেখানো হচ্ছে। তিনি এসব বিষয়ের প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে ব্যক্ত করেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ কর্তৃক মনেনিত মেয়র প্রার্থী (নৌকা) উমা চৌধুরী জলি বলেন, তিনি এধরনের মানুষ নন আর এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড তিনিও অপছন্দ করেন এবং এ ধরনের নির্দেশনার কোন প্রশ্নই আসে না। যদি কেউ তার নাম করে এ ধরনের কর্মকান্ড করে থাকে তবে তা তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই এই কাজ করে থাকতে পারেন।


