IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> জাতীয় >> গাছায় নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার

গাছায় নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরে একই সঙ্গে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মহানগরীর গাছা থানাধীন জাঝর এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিলেট সদর থানার বোরাইয়া গ্রামের রঞ্জিত চৌধুরীর মালিক রজত কান্তি চৌধুরী (৩৭) এবং গাজীপুরের কালীগঞ্জ থানাধীন বেতুয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে লিমা রহমান (২৫)।

এদের মধ্যে রজত কান্তি গাজীপুর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক। ওই ডায়াগনস্টিক সেন্টারের সাবেক স্বাস্থ্যকর্মী লিমা গাছা থানার জাঝর এলাকায় মেডিকেল এসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এস আই মনিরুজ্জামান জানান, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন জাঝর উত্তরপাড়া এলাকায় শাহীন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন লিমা। প্রতিদিনের মতো বৃহষ্পতিবার বিকেলে ডিউটি শেষে কারখানা থেকে বাসায় ফিরেন লিমা। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে কারখানা বন্ধ ছিল। শনিবার লিমা কারখানায় যান নি। দুপুরে খাবারের বিরতির সময় কারখানা থেকে তার খোঁজে বাসায় লোক এসে দরজা বন্ধ দেখতে পায়। এসময় ডাকাডাকি করেও লিমার কোন সাড়াশব্দ পান নি তারা। পরে তারা ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে একটি সিলিং ফ্যানের হুকের সঙ্গে দু’টি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লিমা ও রজত কান্তি চৌধুরীর লাশ একই সঙ্গে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। নিহত রজত বিবাহিত। তিনি স্বপরিবারে জয়দেবপুর শহর এলাকায় ভাড়া থাকতেন।

তিনি আরও জানান, নিহতদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায় নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31