ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে এসব কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামানিক।
সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, নওগাঁ জেলা ছাত্রদলের সহ সভাপতি তালহা জুবায়ের, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাইমেনুল শামীম, ছাত্রনেতা মোতাহারুল ইসলাম রকি প্রমুখ।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি দেলুয়াবাড়ি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।


