ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন ও চারঘাট মডেল থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ শ্রী মমতা মিস@ মোছাঃ নূরজাহান বেগম (৩৬) কে ৭৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং গুনু মন্ডল (৩৫) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ মোজাম্মেল হোসেন ওরফে মোজা (৩৫) কে ১৫ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, বাগমারা থানা পুলিশ আলমগীর হোসেন (২২) ও মোর্শেদ আলী (৩৬) কে ৫ লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ শুভ (২০) কে ১৪ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


