ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯ জন পেশাদার সাংবাদিককে সদস্য হিসেবে অন্তভুক্ত করা হয়। এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে রাজশাহী আসা এক সাংবাদিককে অন্তর্ভুক্ত করেছে আরইউজে। একজনের সদস্যপদের স্থগিতাদেশ প্রত্যাহারও করা হয়েছে।
রোববার সকালে আরইউজে কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আরইউজে সভাপতি রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব এবং নির্বাহী সদস্য আনিসুজ্জামান ও শরিফুল ইসলাম তোতা।
আরইউজে যাঁদের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে তাঁরা হলেন- জামাল উদ্দিন (দৈনিক রাজশাহী), সাখাওয়াত হোসেন (আলোকিত বাংলাদেশ), রাকিবুল হাসান (স্পাইস টেলিভিশন), কেয়া আক্তার (বার্তা২৪.কম), রাজু আহমেদ (সানশাইন), আবদুস সালাম (সময় টেলিভিশন), আজম খান (যুগান্তর), আফরোজা খান হেলেন (নতুন প্রভাত), বুলবুল হাবিব (এটিএন নিউজ), আলী এহেসান তুহিন (সোনার দেশ), আমিনুল ইসলাম (উত্তরা প্রতিদিন), সোহেল রানা (দেশ টিভি), রফিকুল ইসলাম (দীপ্ত টিভি), মোখলেসুর রহমান মুকুল (রাজশাহী সংবাদ), মাহাবুল ইসলাম (সোনার দেশ), গোলাম রসুল (কালের কণ্ঠ), শাহিনুল ইসলাম আশিক (সোনার দেশ), মোবারক হোসেন শিশির (আমাদের রাজশাহী) এবং মাহী ইলাহি (সোনালী সংবাদ)।
নতুন সদস্য পদের জন্য আরইউজে সম্প্রতি নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছিল। আবেদন গ্রহণের পর তিন সদস্যের বাছাই কমিটি আবেদনপত্র যাচাই-বাছাই করে। বাছাই কমিটিতে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক তানজিমুল হক, সেলিম জাহাঙ্গীর ও তৈয়বুর রহমান। এ কমিটি ১৯ জনকে সদস্য পদ দেওয়ার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি নতুন সদস্যপদ অনুমোদন করল।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এনায়েত করিমকে (উত্তরা প্রতিদিন) আরইউজেতে অন্তর্ভুক্ত করেছে। এনায়েত ঢাকা থেকে এসে এখন রাজশাহীতেই কাজ করছেন। নির্বাহী কমিটি জহিরুল ইসলামের (সোনালী সংবাদ) সদস্যপদের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকা রাজশাহীর পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় এ সংগঠনের সদস্য সংখ্যা এখন দাঁড়ালো ৮৮ জনে।


