ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে রহনপুর কলোনি মোড়স্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম, মামুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈনুদ্দিন প্রমূখ।
সভায় ২য় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা বিরোধীদের তালিকা তৈরি করে উপজেলা কমিটির নিকট পেশ করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এছাড়া ১০জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথভাবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।


