ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বিকেল ৪ টায় এক আনন্দ র্যালি বের হয়। র্যালি শেষে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা।
আরও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।
এরপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


