ধূমকেতু প্রতিবেদক : রোববার বেলা ১২ টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবাগত বিভাগীয় কমিশনার, রাজশাহী ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি জি এস এম জাফর উল্লাহ্ এনডিসি-কে বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি মীর তৌফিক আলী ভাদু, ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নিবাহী সদস্য সরিফুল রহমান নুরুল হক প্রমুখ।


