ধূমকেতু প্রতিবেদক : ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় রাজশাহীর বাঘা উপজেলায় ধর্ষণের শিকার (শারিরীক ভারসাম্যহীন প্রতিবন্ধী) ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা সহায়তা বাবদ নগদ আর্থিক সহায়তা ভুক্তভোগীর মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে সোমবার ১০ (জানুয়ারি) সকাল ১০ টার দিকে বাঘা ব্র্যাক এলাকা অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, ত্রিদীপ গোলদার, জেলা ব্যবস্থাপক (সেলপ) রাজশাহী। এসময় আরো উপস্থিত ছিলেন, নাজমুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মনোয়ার হোসের, শাখা হিসাব কর্মকর্তা।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, মোমিনুল ইসলাম, অফিসার (সেলপ) বাঘা, রাজশাহী।


