ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার (১০ জানুয়ারী) বেলা ১১ টার দিকে রাজশাহী কলেজ প্রঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন তারা।
পুস্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আমানুল হাসান দুদু, আমজাদ হোসেন নবাব, এ্যাড ইব্রাহিম হোসেন, সাইফুল ইসলাম দুলাল, জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড লায়েব উদ্দিন লাভলু।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান, এ্যাড. আব্দুস সামাদ, আলফোর রহমান, মাহবুব উল আলম মুক্তি, অধ্যক্ষ মোজাম্মেল হক, এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্য।
এছাড়াও রাজশাহী জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


