IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> সান্ধ্য কোর্স বন্ধসহ ১১ দফা দাবি রাবি ছাত্র ইউনিয়নের

সান্ধ্য কোর্স বন্ধসহ ১১ দফা দাবি রাবি ছাত্র ইউনিয়নের

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ওমিক্রন ও করোনা সংক্রমণ ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা ও সান্ধ্য কোর্স বন্ধসহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাদান নিশ্চিত করতে এগারো দফা দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্র ইউনিয়ন।

সোমবার বেলা বারোটায় সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ্র মোহন্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা এসব দাবি জানান।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা কার্যক্রমের স্বাভাবিকতা নিশ্চিতে ছাত্র ইউনিয়নের ১১ দফা দাবি গুলো হলো স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ২ ডোজ ভ্যাক্সিন দেয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কর্মচারী, দোকানদারদের বুস্টার ডোজের আওতায় আনা, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার এবং করোনা প্রতিরোধী সামগ্রীসহ আইসোলেশন সেন্টারের ব্যবস্থা নিশ্চিত করা ৷

হল সমূহে আবাসিক চিকিৎসক সহ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ২৪ ঘন্টা খোলা, মাস্ক সরবরাহ নিশ্চত করা, শিক্ষাজট কমাতে সান্ধ্য কোর্স বন্ধ করে শিফট করে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়া, বহিরাগত বাইক চালকের নথিবদ্ধ করে ক্যাম্পাসে প্রবেশসহ স্বাস্থ্য বিধি,সামাজিক দুরত্ব মেনে চলা, বাস গুলোতে গাদাগাদি করে ভ্রমন না করা, ডাইনিং এবং ক্যান্টিনসহ দোকানগুলোতে স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করার দাবি জানান সংগঠনটি।

সংগঠনটির নেতারা বলেন,বাংলাদেশে করোনা সংক্রমণ আঘাত হেনেছে। ওমিক্রনের ভ্যারিয়েন্টের প্রভাবে আবারও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। এটাকে ডাল হিসেবে ক্যাম্পাস বন্ধের শঙ্কা তৈরি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা সূদুরপ্রসারী সমাধান না। শতভাগ ভ্যাক্সিনেশন পাশাপাশি বুস্টার ডোজ নিশ্চিত করা জরুরী। বিগত বছরে নির্দিষ্ট সময়ে অনেক বিভাগ ক্লাস পরিক্ষা নিতে না পারায় শিক্ষাজীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে গিয়েছে। আমরা এর আর পুনরাবৃত্তি চাই না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31