ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সোনাদীঘি মণিচত্বর এলাকার মাজেদা রেস্টুরেন্ট থেকে গত রোববার জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
রোববার গভীর রাতে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে।
বর্তমানে তাদেরকে বোয়ালিয়া মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবার নাম-পরিচয় প্রকাশের কথা জানিয়েছে পুলিশ।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, গোপন বৈঠক করার সময় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা সেখানে সরকার বিরোধী কর্মকান্ড এবং নাশকতার পরিকল্পনা করছিল। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা কে কোনো পর্যায়ের নেতা তা জিজ্ঞাসাবাদ শেষে জানানো যাবে বলেও জানান পুলিশের এই কমকর্তা।


