IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবির নয়া জনসংযোগ প্রশাসক ড. প্রদীপ পাণ্ডে

রাবির নয়া জনসংযোগ প্রশাসক ড. প্রদীপ পাণ্ডে

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকগা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডেকে পরবর্তী জনসংযোগ প্রশাসক নিয়োগ করা হলো। আগামী ১১ জানুয়ারী থেকে এ আদেশ কার্যকর হবে।

জানা যায়, প্রফেসর পাণ্ডে এইচএসসিতে রাজশাহী শিক্ষাবোর্ডে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। পরে রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে যথাক্রমে ১৯৯৪ ও ১৯৯৫ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।

এরপর ২০০০ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং যথাক্রমে ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন। এর মধ্যে তিনি ২০০৬ সালে নরওয়ে সরকারের বৃত্তির আওতায় অসলো বিশ্ববিদ্যালয়ে সামার কোর্সে অংশগ্রহণ করেন এবং ২০১০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

প্রফেসর পাণ্ডে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২১ সাল থেকে অদ্যবধি রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপনার পাশাপাশি তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটসহ ইউনিসেফ, ইউএনডিপি, এশিয়া ফাউন্ডেশন, আর্টিকেল নাইনটিনের রিসোর্স পারসন ও যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশী-বিদেশী কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং জার্নালে তাঁর অর্ধ-শতাধিক প্রকাশনা রয়েছে।

এদিকে জনসংযোগ প্রশাসক পদে দায়িত্ব পালন করছিলেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমান। তার আবেদনের প্রেক্ষিতে ১০ জানুয়ারি অপরাহ্ন থেকে জনসংযোগ দপ্তরের প্রশাসক এর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। জানা গেছে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল স্টাডিজের সুযোগ পাওয়ায় ছুটি পেতে আবেদন করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31