IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> তৃতীয় লিঙ্গের সন্তানেরা পাপের ফল নয় : অর্ণা জামান

তৃতীয় লিঙ্গের সন্তানেরা পাপের ফল নয় : অর্ণা জামান

ধূমকেতু প্রতিবেদক : তৃতীয় লিঙ্গের সন্তানেরা পাপের ফল নয়। এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটি খেলা। আল্লাহ তাদের একটি বিষয়ে কমতি করে দিয়েছে। তাই বলে তৃতীয় লিঙ্গে মানুষকি থেমে থাকবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তৃথীয় লিঙেসর মানুষের অধিকার আদায়ে সচেষ্ঠ ছিলেন। তিনি এই জনগোষ্ঠির মানুষকে নাগরীক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ভোটাধিকার প্রদান করেছেন। এছাড়াও পিতার সম্পদে অধিকার দিয়েছেন।

সোমবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানা সংলগ্ন আম বাগানে দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা এই কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বর্তমান রাসিক মেয়র সাড়ে তিনহাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করছেন। তিনি নগরীকে বাসযোগ্য শীশামুক্ত ভাবে তৈরী করেছেন। ইতোমধ্যে গ্রীন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি হিসেবে এই শহরকে গড়ে তুলেছেন তাঁর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি নিরলসভাবে নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকার প্রার্থীকে ভোট প্রদান করার আহবান জানান তিনি।

অর্ণা বলেন, শীতে কোন মানুষ যেন কষ্ট না পায় সে জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। শীতের শুরু থেকে কম্বল বিতরণ করছেন। নগরীর ১ থেকে ৩০টি ওয়ার্ডে শীতার্ত সকল মানুষকে কম্বল দেওয়া হচ্ছে। সেইসাথে সোমবার তৃতীয় লিঙ্গের দুইশত জনের মধ্যে কম্বল বিতরণ করা হলো। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। বক্তব্য শেষে তিনি উপস্থিত তৃতীয় লিঙ্গের জনগণের মধ্যে কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে প্রদানকৃত ও দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনের আলো হিজড়া সংগের সভাপতি মোহনা।

বিশেষ অতিথি ছিলেন, রাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, আরএমপি চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মইনুল বাশার, রাজশাহী জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ ও মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র সংস্থার প্রকল্প সম্বয়কারী আফসানা তানজুম ইরানী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31