IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> চারঘাটে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খননের হিড়িক

চারঘাটে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খননের হিড়িক

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে রাজশাহীর চারঘাটে চলছে অবৈধ ভাবে পুকুর খনন। পুকুর খননকারী ব্যাক্তিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করেও কোন সুফল পাচ্ছেন না। ফলে অনেকটা নির্বিগ্নেই চলছে পুকুর খননের মহোৎসব।

অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দিন রাত সমান তালে চলছে পুকুর খননের কাজ। তবে স্থানীয় প্রশাসনের দাবী পুকুর খননের খবর ইতিমধ্যে অনেক জায়গায় নেয়া হয়েছে ব্যবস্থা। তার পরেও প্রশাসনের চোখ ফাকি দিয়ে কেউ অবৈধ কর্মকান্ড চালালে তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর খনন করছে এক শ্রেণীর অস্বাধু ব্যাক্তিরা। অতি মুনাফা লোভী ব্যাক্তিদের এমন কর্মকান্ডে পরিবেশের উপর চরম ঝুকি রয়েছে বলে মনে করেন এলাকার সচেতন মহল।

উপজেলার নিমপাড়া, ভায়ালক্ষিপুর, শলুয়া ও ইউসুফপুর ইউনিয়নে বেশ কিছু জমি লিজ নিয়ে একটি সংঘবদ্ধদল গত কয়েক মাস ধরেই ধানী জমিতে পুকুর খনন করলেও রহস্য জনক কারনে বন্ধ হয়নি পুকুর খনন। ফলে এসব এলাকায় এখন ধানী জমি নেই বললেই চলে। যেটুকু জমি পুকুরের বাইরে আছে সেটুকুও এখন জ্বলাবদ্ধতার কবলে পড়ে অনাবাদি হয়ে পড়ে থাকে বছরের পর বছর। তবে বর্তমানে ওই সব এলাকায় এখন পুকুর খননের জমি না থাকায় পুকুর খননকারী দানবরা পার্শ্ববর্তী সরদহ ইউনিয়নের সাদীপুর, শলুয়া ইউনিয়নের জাফরপুর ও ইউসুফপুর ইউনিয়নের জয়পুর মাঠে সমতল ধানী জমি কেটে পুকুর খনন করছেন ওই এলাকার প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট। আর এসব পুকুর খনন করে মাটি বিক্রির জন্য যে রাস্তা ব্যবহার করা হচ্ছে সেব রাস্তা ভেঙ্গে চুরমার হচ্ছে। ফলে সাধারন মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে রাস্তা গুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, গত দুই বছর আগে চারঘাট-বাঘার সাংসদ বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম কাচা রাস্তাকে বানিয়েছেন পাকা। সেই পাকা রাস্তা শুধু মাটি খেকোদের মাটি বহনের জন্য রাস্তা গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। সাধারন মানুষ এখন আর ওই রাস্তা দিয়ে চলতে পারে না।

ইউসুফপুর ইউনিয়নের সাবেক সদস্য রিংকু বলেন, জমির শ্রেণী পরিবর্তন করতে হলে সরকারী অনুমতি প্রয়োজন। তাছাড়া সমতল ধানী জমি এভাবে কেটে পুকুর খনন সম্পূর্ণ রূপে নিষিদ্ধ হলেও একটি সিন্ডিকেট সমতল জমিতে পুকুর খনন করছেন। এতে করে পুকুর খননকারীরা লাভবান হলেও ক্ষতির মুখে পড়তে পারে পরিবেশ ও আশের পাশের জমির মালিকদের। তাছাড়া কয়েক বছর আগে বানানো রাস্তা গুলো অধিক ভারের কারনে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। সরকার সাধার মানুষের চলাচলের জন্য রাস্তা বানালেও কিছু অসাধু ব্যাক্তিদের ব্যাক্তি স্বার্থের কাছে সরকারের কোটি কোটি টাকা আজ নষ্ট হতে বসেছে।

তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোন কাজ হয়নি। ফলে দিনের পর দিন এভাবে চলছে অবৈধ পুকুর খনন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, জমির শ্রেণী পরির্বতন করে পুকুর খনন সম্পূর্ণ রুপে নিষিদ্ধ। তবে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পুকুর খনন কাজ করলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, অবৈধ পুবুর খনন কোন ভাবেই কাম্য নয়। তার পরেও যে সব এলাকায় পুকুর খননের খবর পাওয়া যাচ্ছে সেসব এলাকায় ইতিমধ্যে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের জরিমানাও করা হয়েছে। আমার উপজেলায় কাউকে কোন ধরণের অবৈধ কর্মকান্ড করতে দেয়া হবে না। তার পরেও কোন তথ্য পেলে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31