IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রেডাকে সহযোগিতার আশ্বাস দিলেন চেম্বার সভাপতি

রেডাকে সহযোগিতার আশ্বাস দিলেন চেম্বার সভাপতি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইড্রাটিজের নব নির্বাচিত সভাপতি মাসুদুর রহমান রিংকুর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে চেম্বার ভবনে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করা হয়। মতবিনিময়ের আগে রেডার নেতৃবৃন্দ চেম্বারের নয়া সভাপতি মাসুদুর রহমান রিংকুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় চেম্বার সভাপতি বলেন, রাজশাহী উন্নয়নের দিক থেকে অনেক এগিয়ে গেছে। ইতোমধ্যে রাজশাহী সারাদেশের ন্যায় সুন্দর্যের দিক থেকে বিশ্বের বুকে নাম লেখিয়েছে। এই ধারাবাকিতা আমাদের ধরে রাখতে হবে।

তিনি বলেন, রাজশাহী নগরীর ব্যবসায়ীরা নানান দিক থেকে বঞ্চিত। তারা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। আগামী দিনে যেনো এই বঞ্চনার শিকার না হতে হয় সেই লক্ষ্যে আমি কাজ করবো। একই সাথে রাজশাহীতে যেগুলো ব্যবসায়ী আছেন তাদের সাথে সমন্বর করে ব্যবসার উন্নয়ন ঘটানোর চেষ্টা করবো।

তিনি আরও বলেন, রাজশাহীতে ডেভেলপার ব্যবসার দার খুলে গেছে। ডেভেলপারদের জন্য আজ নগরীতে উচু উচু ভবনের দেখা পাওয়া যায়। ডেভেলপাররা কাজ শুরু না করলে এই শহর এতো দ্রæতগতিতে এগিয়ে যেতো না। দেখা মিলতো না বহুতল ভবনের। কিন্তু গুটি কয়েক ডেভেলপাররা নগরীতে যত্রতত্রভাবে ভবন নির্মাণ করে পরিবেশ নষ্ট করছে। তারা কোনো সংগঠনের সাথে যুক্ত না হয়ে নিজেদের ইচ্ছেমত জমি কিনে যত্রতত্রভাবে নিম্নমানের ভবন নির্মাণ করছেন। যা জনজীবনের জন্য হুমকি স্বরুপ। আমরা এসব বিচ্ছিন্ন ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আরডিএ, সিটি করপোরেশন ও চেম্বার এই তিন প্রতিষ্ঠান মিলে যদি উদ্যোগ নেয়া যায়, তাহলে যত্রতত্রভাবে যারা নগরীতে ভবন নির্মাণ করছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া সহজ হবে।

তিনি বলেন, রাজশাহীতে উন্নয়ন হচ্ছে কিন্তু এ ধারা আমাদেরকেই অব্যাহত রাখতে হবে। বিশেষ করে আমাদের পরিকল্পীত নগরায়নের দিকে নজর দিতে হবে। আর এতে বড় অবদান রাখতে হবে ডেভেলপারদের। আমাদের ভাবতে হবে আগামী দিনের একটি নতুন নগরীর কথা, ভাবতে হবে নতুন প্রযন্মের কথা। নিজেদের সামান্য স্বার্থের জন্য ভবিষ্যত প্রযন্ম যেনো বিপদগামি না হয়, ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা এই শহরে জন্মেছি এখানেই মরে যেতে হবে। তাই পরিকল্পীত নগরায়নের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিবো না। এসময় নগরীর আবাসিক খাতের গুরুত্ব ও সার্বিক অবস্থা তুলে ধরেন রেডার সভাপতি ও এমএস রহমান ডেভেপার্স এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাবলু ও সাধারণ সম্পাদক এবং আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি। সভায় তুলে ধরা হয় নগরীতে বহুতল ভবন নির্মাণে রেডা সদস্যদের ভুমিকা।

এসময় উপস্থিত ছিলেন, চেম্বারের সহসভাপতি আব্দুল আওয়াল চৌধুরি, পরিচালক ফরিদ উদ্দিন, এসএম আইয়ুব আলী, আসাদুজ্জামান খান রবি, রেডার সহ-সভাপতি ও আদ-দীন প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন আলী, রেডার দপ্তর সম্পাদক ও রেডব্রিকস প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর।

আরও উপস্থিত ছিলেন, দফতর সম্পাদক ও সামস রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও শ্যামল ছাঁয়া হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হুদা রুমেল, রেডার সদস্য কবীর হোসেন ও রাঙ্গাপরি ডেভেলপার্স এন্ড প্রোপ্রাটিজের ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কবীর প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31