ধূমকেতু প্রতিবেদক : ১০ জানুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের আজকের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন।
দিবসটি উপলক্ষে সোমবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত র্ছিলেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।


