IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> দু’দেশের মধ্যে উত্তেজনা কমাতে আরও আলোচনা প্রয়োজন : দিমিত্রি

দু’দেশের মধ্যে উত্তেজনা কমাতে আরও আলোচনা প্রয়োজন : দিমিত্রি

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকার সঙ্গে ইউক্রেন বিষয়ক আলোচনার প্রথম পর্বের আলোচনায় আশাবাদী হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়ে বলেছেন, দু’দেশের মধ্যে উত্তেজনা কমাতে আরও আলোচনা প্রয়োজন।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনা হয়। আলোচনায় রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও তার মার্কিন সমকক্ষ উইন্ডি শেরম্যান নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। রাশিয়া ও আমেরিকার মধ্যকার এই আলোচনা কয়েক ঘণ্টা স্থায়ী হয়।

পেসকভ মঙ্গলবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে ওই আলোচনাকে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, উভয় পক্ষের কাছে যার যার অবস্থান স্পষ্ট করতে আরো বেশি আলোচনা প্রয়োজন।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, “প্রথম পর্বের আলোচনা আমাদেরকে সন্তুষ্ট করেনি। এখান থেকে বলার মতো কোনো ফল পাওয়া যায়নি।”

আমেরিকার সঙ্গে ইউক্রেন বিষয়ক আরো আলোচনা হবে জানিয়ে পেসকভ বলেন, এখনই এ ব্যাপারে কোনো সময়সীমা ঠিক করা সম্ভব নয় তবে দীর্ঘমেয়াদেও আলোচনা করতে রাজি নয় মস্কো।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। অন্যদিকে পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিস্তার এবং এই জোটে ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ লাভের ব্যাপারে রাশিয়া আমেরিকার কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টির প্রত্যাশী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31