IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নন্দীগ্রামে আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত

নন্দীগ্রামে আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত ঘোষণা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ।

বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছি। ছাত্রজীবন শেষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হই। সুনামের সহিত রাজনীতিতে দায়িত্বপালন করেছি।

এ কারণে ২০১২ সালে নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সুনামের সহিত নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করায় ২০১৬ সালে নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। আমি সবসময় রাজনীতিতে সক্রিয় রয়েছি।

এমতাবস্থায় ১৩ জানুয়ারি নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হলেও কোনো ওয়ার্ড কমিটি বা কাউন্সিলরদের তালিকা হাতে পাইনি। এ পরিস্থিতিতে নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হলে তা গঠনতন্ত্র পরিপন্থি হবে। আমি নিজেও একজন সাধারণ সম্পাদক প্রার্থী। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের নিকট অভিযোগ বা সময়ের আবেদন করতে গেলে তা গ্রহণ করেনি।

তাই পরিস্থিতি বিবেচনা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নিকট দাবি জানাচ্ছি। সেইসাথে নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত ঘোষণা করছি। পরবর্তী আলোচনা সাপেক্ষে নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফটিক চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক ডালিম হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপ্ত কুমার মহন্ত ও আওয়ামী লীগ নেতা প্রবীর চন্দ্র মন্ডল প্রমুখ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31