IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> বাউল বেশে ঘুরে বেড়াতো সিরিয়াল কিলার হেলাল

বাউল বেশে ঘুরে বেড়াতো সিরিয়াল কিলার হেলাল

ধূমকেতু নিউজ ডেস্ক : বাউলের বেশভূষা, করেছেন গানের মডেলিং। বাউল ছদ্মবেশে ঘুরে বেড়ানো সিরিয়াল কিলার ও ফেরারি আসামি মো. হেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে অভিযান চালিয়ে ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেতফতার করে র‌্যাবের একটি দল।

প্রায় ছয় মাস আগে ইউটিউবের একটি গানের মডেল সম্পর্কে তথ্য আসে র‌্যাবের কাছে। অভিযোগ উঠে বাউলের অন্তরালে এই লোকটি বগুড়ার বিদ্যুৎ হত্যা মামলার আসামি। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু করে র‌্যাব। বেড়িয়ে আসে চাঞ্চল্যকর আরও তথ্য।

কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে গ্রেফতার করা হয় বাউল সেলিম ওরফে মো. হেলাল হোসেনকে। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, একাধিক খুন করে সাত বছর ফেরারি ছিল হেলাল।

তিনি জানান, তথ্য সংগ্রহ করতে গিয়ে জানতে পারি বিদ্যুৎ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী এই হেলাল হোসেন। এই ধারাবাহিকতায় গত ছয়মাস যাবৎ র‌্যাব-৩’র গোয়েন্দা দল ইউটিউবে বাউল গানের মডেল হিসেবে হেলাল হোসেন যে কাজ করেছে তার সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করে।

বাউল ছদ্মবেশে বিভিন্ন রেল স্টেশনে ঘুরে বেড়াতো হেলাল হোসেন। গোয়েন্দারা নিশ্চিত হয়, এই ব্যক্তিই একাধিক হত্যা মামলার আসামি।

খন্দকার আল মঈন জানান, এরই ধারাবাহিকতায় বাউল গানের ভিডিও ধারণ করার স্থান নারায়ণগঞ্জ রেলস্টেশনে গিয়ে এই চেহারার মানুষটিকে খুঁজে বের করার চেষ্টা করে র‌্যাবের দলটি। পরবর্তীতে তারা সেখান থেকে কিছু তথ্য পায়। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গতকাল রাতে এই হেলাল হোসেনকে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব কমান্ডার আরও জানান, গ্রেফতারকৃত হেলাল হোসেন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। তাকে কেউ বাউল সেলিং বলে, এলাকায় খুনি হেলাল ও লুলা হেলালও বলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছে সিরিয়াল কিলার হেলাল। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে।

মঈন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে জানিয়েছে ২০০১ সালে বিদ্যুৎ হত্যাকাণ্ডের ৪ আসামির মধ্যে সে একজন। এছাড়াও স্বীকার করেছে সে ১৯৯৭ সালে বগুড়ায় বিশু হত্যাকাণ্ডে এজাহারনামীয় আসামি এবং ২০০৬ সালে রবিউল হত্যাকাণ্ডের চার্জশীটভুক্ত আসামি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31