IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ককপিটে হানা দিলেন ক্ষুব্ধ যাত্রী

ককপিটে হানা দিলেন ক্ষুব্ধ যাত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : আমাদের দেশে ক্ষুব্ধ যাত্রীদের বাস ভাঙচুরের খবর প্রায়ই শোনা যায়। কিন্তু বিমানের ককপিটে ঢুকে ভাঙচুরের খবর খুব বেশি শোনা যায় না। তবে ককপিটে ঢুকে ভাঙচুর চালিয়ে শিরোনামে এসেছেন এক যাত্রী। সংবাদ সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, হান্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের আগ মুহূর্তে এক ক্ষুব্ধ যাত্রী বিমানের ককপিটে ঢুকে ভাঙচুর চালায়।

আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বিমানের কর্মীরা ওই যাত্রীকে আটকে রাখে। পরে তাকে স্থানীয় কর্তৃপক্ষ গ্রেফতার করে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাত্রী ককপিটে ঢুকে বিমানের ফ্লাইট কন্ট্রোলে হামলা চালায়। শুধু তাই নয়, তিনি ককপিটের একটি খোলা জানালা দিয়ে লাফ দেওয়াও চেষ্টা করেন। তবে সে সময় পাইলট তাকে আটকে রাখে বলে এবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স বিবৃতিতে আরও জানিয়েছে, এমন কঠিন পরিস্থিতি মোকাবেলায় পেশাদারিত্ব দেখানোর জন্য আমরা আমাদের কর্মীদের ধন্যবাদ জানাই।

ক্ষতিগ্রস্ত বিমানটিতে ১২১ জন যাত্রী ও ছয়জন কর্মী ছিলেন। হন্ডুরাসের সান পেদ্রো সুলায় রেমন ভিলেদা মোরালেস আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভাঙচুরের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বিমানের বদলে আরেকটি বিমান ওই বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news