ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৫ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ সৈকত (৩৫) ও নয়ন (২৬) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ আসাদুল ইসলাম (৩০) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ মুনছুর রহমান ওরফে ধনা (৪৫) কে ৬ বোতল ফেন্সিডিল ও নাজমা বেগম (৪০) কে ৩০ কেজি গাঁজার গাছসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


