IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু : আমির

২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু : আমির

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, গত মার্চ মাসে তেহরান এবং বেইজিংয়ের মধ্যে যে ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই হয়েছিল তার বাস্তবায়ন শুরু হয়েছে।

শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, “আজকের দিনকে কৌশলগত অংশীদারিত্বের পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নের তারিখ হিসেবে ঘোষণা করার ব্যাপারে আমরা একমত হয়েছি।”

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এবং চীন গত মার্চ মাসে ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশিদারিত্বের চুক্তি সই করে যার আওতায় দু দেশের মধ্যকার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। এই চুক্তির ফলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান।

পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত পণ্য পৌঁছানোর জন্য চীন এই বিশাল প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া, চুক্তির আওতায় ইরান ও চীনের মধ্যে সামরিক, কূটনৈতিক এবং বাণিজ্যিকখাতে সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হবে।

গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমির আব্দুল্লাহিয়ান চুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ইরান এবং চীনের মধ্যকার সম্পর্কে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার তিনি তিন দিনের জন্য চীন সফরে যান। সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ লিখিত বার্তা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পৌঁছে দেন। ইরান এবং চীন এ বছর তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে।

এদিকে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে তাতে ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়েছে চীন। শুক্রবার আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে এ সমর্থনের কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31