IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> জাপা পুনর্গঠনে বিদিশা

জাপা পুনর্গঠনে বিদিশা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যেও আলাদা জাতীয় পার্টির ব্যানারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। ছেলে এরিক এরশাদ ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে সাংগঠনিক ও সামাজিক কর্মসূচীর পাশাপাশি দল পুনর্গঠনেও কাজ করে যাচ্ছেন তিনি।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুতে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে সারাদেশে সফর করবেন বিদিশা। এছাড়া সীমিত সাংগঠনিক কর্মসূচী শুরু করতে পারেন তিনি।

কর্মসূচীর মধ্যে রয়েছে- দল পুনর্গঠন নিয়ে জেলা, উপজেলাসহ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়, জাতীয় ইস্যুতে লংমার্চ ও গণসংযোগ কর্মসূচী।

দল পুনর্গঠন নিয়ে বিদিশা এরশাদ বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জীবিত থাকতে সারাদেশে জাতীয় পার্টি যেভাবে শক্তিশালী ছিল। সাংগঠনিক কর্মসূচীর মাধ্যমে আবারও দলকে শক্তিশালী করতে চাই। এজন্য মাঠ পর্যায়ে সাংগঠনিক কর্মসূচী দিতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিট থেকে শুরু করে উপজেলা, জেলা ও কেন্দ্র পর্যন্ত বিভিন্ন পেশার মানুষকে জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত করবো। দলের যেসব নেতা চলে গেছেন, যারা নিষ্ক্রিয় রয়েছেন সবাইকে একসূত্রে গাঁথতে চাই। জাতিকে একটা শক্তিশালী জাতীয় পার্টি উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছি।’

জাপার যুগ্ম মহাসচিব ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, ‘সারাদেশে জাতীয় পার্টির কয়েক হাজার নেতা-কর্মী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নেতৃত্বের অভাবে তাদের অধিকাংশই এখন নিষ্ক্রিয়। অনেক সিনিয়র নেতা জিএম কাদেরের কারণে দলীয় কর্মকাণ্ড থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দলের দীর্ঘদিনের ত্যাগী এসব নেতা-কর্মীকে ফিরিয়ে এনে সারাদেশে জাতীয় পার্টিকে পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।’

তিনি আরও বলেন, ‘ম্যাডামের নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছি। তবে হঠাৎ করোনা বৃদ্ধি পাওয়ায় কিছুটা চিন্তিত, কাজ করতেও কিছুটা সমস্যা হবে। তারপরও স্বাস্থ্যবিধি অনুসরণ করে যতটুকু সম্ভব আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবো।’

এদিকে জাতীয় পার্টির পুনর্গঠন ও সাংগঠনিক কর্মসূচী ঘোষণা করতে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন।

দলটির যুগ্ম মহাসচিব ড. আব্দুল্লাহ আল নাসের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ঢাকার বারিধারায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে তার সাবেক স্ত্রী বিদিশাকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। ওই ঘোষণা দেন জাফর ইকবাল সিদ্দিকী, যিনি নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। এরপর থেকেই জাতীয় পার্টি পুনর্গঠনে বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন বিদিশা।

গত বছরের শেষের দিকে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম সফরে যান তিনি। এছাড়াও জেলা-উপজেলার নেতাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেছেন। বিশেষ করে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় মতবিনিময়, সভা-সমাবেশ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31